আন্তর্জাতিক

যুদ্ধে জড়াবে ন্যাটোর সব দেশ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ বলেছেন, রুশ সেনারা ইউক্রেনে যেমন আক্রমণ করছে যদি ন্যাটোভুক্ত কোনো দেশে এমন আক্রমণ করা হয় তাহলে ন্যাটোর সব দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িত হবে।

আরও পড়ুন: আমি মনের কথা বলতে পারি

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী নিজ দেশে একটি বক্তৃতায় বলেন, এ রকম আগ্রাসী কর্মকাণ্ড সাফল্য পাবে না, এটি আমাদের জন্যই ভালো হবে। ইউক্রেনে রাশিয়াকে জিততে দেওয়া যাবে না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুশিয়ারি দিয়ে ন্যাটোর সেক্রেটারি জেনারেল বলেন, পুতিন ইউক্রেন, জর্জিয়া এবং মলদোভায় যা করেছেন, ন্যাটোভুক্ত কোনো দেশে এমনটি করার চিন্তাও করেন তাহলে ন্যাটোর সব দেশ সঙ্গে সঙ্গে (রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে) জড়িয়ে পড়বে।

আরও পড়ুন: পাক পররাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামে যাত্রাবিরতি

এদিকে ইউক্রেনে রাশিয়ার জয় ঠেকাতে ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনকে যুদ্ধের শুরু থেকেই অস্ত্র সহায়তা দিয়ে আসছে। এ ব্যাপারে জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, লম্বা সময়ের জন্য ইউক্রেনকে অস্ত্র সহায়তা অব্যাহত রাখবেন তারা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা