হোয়াইট হাউসের সামনে নিহত ৩
আন্তর্জাতিক

হোয়াইট হাউসের সামনে নিহত ৩

সান নিউজ ডেস্ক : হোয়াইট হাউসের কাছের একটি পার্কে বজ্রপাতের শিকার ৪ জনের মধ্যে ৩ জনই মারা গেছেন। আরেকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। ওয়াশিংটন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: রাজধানীতে গণপরিবহন সংকট

বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিকে বজ্রপাত হয় হোয়াইট হাউসের সংলগ্ন লাফায়েত্তি স্কয়্যার নামের ছোট সেই পার্কটিতে। এতে দু’জন নারী ও দু’জন পুরুষ গুরুতর আহত হন। ঘটনার পর দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

শুক্রবার আহত ২ জন পুরুষ ও একজন নারী শুক্রবার মারা গেছেন। আহত অপর নারীর অবস্থাও সংকটজনক বলে বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে একজন পুরুষ ও নারীর পরিচয় জানা গেছে। এরা হলেন ৭৬ বছর বয়সী জেমস ম্যুয়েলোর এবং তার স্ত্রী ৭৫ বছর বয়সী ডোনা ম্যুয়েলার। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য উইসকনসিনের জেনসভিল শহরের বাসিন্দা।

আরও পড়ুন: বিকেলে আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

রাজধানী ওয়াশিংটনে বেড়াতে এসেছিলেন এই দম্পতি। বৃহস্পতিবার ছিল তাদের ৫৬তম বিবাহবার্ষিকী। লাফায়েত্তি স্কয়ারে তারা বিবাহবার্ষিকী উদযাপন করছিলেন। সেসময়ই আচমকা বজ্রপাত ঘটে সেখানে।এ সময়ে তাদের কাছাকাছি অবস্থান করা অপর একজন পুরুষ ও নারীও বজ্রপাতে গুরুতর আহত হন। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি, তবে উভয়েরই বয়স ৩০ বছরের কম বলে এএফপিকে জানিয়েছে পুলিশ।

ডোনা ও জেমস মুয়েলার দম্পতির মৃত্যু হয় শুক্রবার দুপুরের দিকে। তারপর সন্ধ্যার দিকে মারা যান ২৯ বছর বয়সী সেই যুবক। তার সঙ্গে থাকা সেই তরুণী এখনও বেঁচে আছেন, তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।এদিকে, এ ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারিন জিন পিয়েরে এক বিবৃতিতে বলেন, ‘আমরা এই ঘটনায় বিহ্বল। নিহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি, আর যিনি এখনও বেঁচে আছেন— তার জন্য প্রার্থনা।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‍বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে লাফায়েত্তি স্কয়্যার পার্কের উপস্থিত লোকজনের অনেকেই পার্কের বিভিন্ন গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। ম্যুয়েলার দম্পতি এবং সেই তরুণ যুগলও অন্যান্যদের মতো একটি গাছের নিচে আশ্রয় নেন এবং হঠাৎ একটি বজ্রপাত সেই গাছটির ওপরই আঘাত হানে।

ঘটনার আকস্মিকতা ও বৈরী আবহাওয়ার কারণে তৎক্ষনাৎ তাদের কাছে কেউ যেতে পারেননি, তবে অল্প সময়ের মধ্যেই চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডেভিড রুট নামের এক প্রত্যক্ষদর্শী মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে বলেন, ‘এটা (বজ্রপাত) ছিল এক কথায় অবিশ্বাস্য। আমি আমার সারা জীবনে এমন ঘটনা দেখিনি।’

আরও পড়ুন: আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দশকজুড়ে প্রতিবছর দেশটিতে বজ্রপাতের কারণে গড়ে নিহত হয়েছেন ২৭ জন। তাদের একটি বড় অংশ নিহত হয়েছেন সরাসরি বজ্রাঘাতে, বাকিদের মৃত্যু হয়েছে বজ্রপাতের শব্দজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা