গাজায় ইসরায়েলের হামলা, নিহত ২
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্কে : ফিলিস্তিনের গাজা উপত্যকায় হঠাৎ একটি বহুতল ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত দুজন মানুষ নিহত হয়েছে। আর আহত হয়েছে অন্তত ১৯ জন। তাদের মধ্যে ইসলামিক জিহাদের একজন কমান্ডার এবং ছোট একটি মেয়ে শিশু রয়েছে। শুক্রবার (৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : মংলা-চট্টগ্রাম বন্দর ব্যবহারের প্রস্তাব

পশ্চিম তীরে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি নেতাকে গ্রেফতারের জেরে কয়েকদিন ধরে চলা উত্তেজনার মধ্যেই এ হামলা চালালো দখলদার ইসরাইল বাহিনী।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডস জানিয়েছে, গাজা শহরের কেন্দ্রে প্যালেস্টাইন টাওয়ারের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় মারা গেছেন তাইসির আল-জাবারি নামে তাদের এক কমান্ডার। সাথে পাঁচ বছরের একটি শিশুও আছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক যোগাযোগ স্থগিত

ফিলিস্তিনি মেডিক্যাল সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলার পর আহত অবস্থায় অন্তত ১৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা মাত্র দুপুরের খাবার খেয়েছি আর বাচ্চারা খেলছিল। সেসময় আমরা যে টাওয়ারে থাকি সেখানে হঠাৎ বিশাল বিস্ফোরণ ঘটে। এরপর আমরা দৌড়ে পালাই। আওয়াজ ছিল ব্যাপক। আমরা খুব অবাক হয়েছিলাম। কারণ, জায়গাটি বেসামরিক লোকে পূর্ণ। আমি হতাহত অনেক লোককে সরিয়ে নিতে দেখেছি।

ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ইসরাইল ডিফেন্স ফোর্স বর্তমানে গাজায় উপত্যকায় হামলা চালাচ্ছে। ইসরাইলের সম্মুখভাগে বিশেষ অবস্থা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : অভিজ্ঞদের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ৩০৩

এদিকে গত সপ্তাহে গাজার আশপাশের শহরগুলো বন্ধ করে দেয় ইসরাইল। তাছাড়া সীমান্তে অনেক সেনা পাঠায় তারা। ফিলিস্তিনের সিনিয়র নেতাকে আটকের কারণে হামলা হতে পারে এই দোহাই দিয়ে তারা সেখানে জড়ো হয়।

ফাওজি ব্রাহমোম নামে হামাসের একজন মুখপাত্র বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা