আন্তর্জাতিক

বিশ্বের ৪ কোটি মানুষ খাদ্যঝুঁকিতে

সান নিউজ ডেস্ক: রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে চরম খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। এতে বিশ্বের ৪ কোটি মানুষ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে। তবে এ সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আফ্রিকার সাব সাহারা অঞ্চল। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি লিন্ডা টমাস-গ্রিনফিল্ড এ তথ্য জানিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্র জি-৭ শীর্ষ সম্মেলনে খাদ্য নিরাপত্তার জন্য ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার সুরক্ষিত করেছে, যার মধ্যে দেশটির দুই দশমিক ৭৬ বিলিয়ন ডলারের অবদান রয়েছে।

লিন্ডা টমাস বলেন, আফ্রিকায় নতুন মানবিক উন্নয়ন সহায়তায় যুক্তরাষ্ট্রের আরও ১৫ কোটি ডলার অবদান রাখার পরিকল্পনাও রয়েছে, যা কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায়।

এদিকে আফ্রিকার দেশগুলো ইউরোপের সংঘাতে কারও পক্ষে অবস্থান নিচ্ছে না। তাছাড়া ইউরোপের সঙ্গে কোনো নিষেধাজ্ঞায় যোগ দেয়নি।

স্নায়ু যুদ্ধের পুনরাবৃত্তি এড়াতে আফ্রিকা কারও পক্ষ নিচ্ছে না তবে তাদের মূল ফ্যাক্ট বুঝতে হবে বলেও জানান মার্কিন এই কূটনীতিক।

আরও পড়ুন: থাইল্যান্ডে নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ১৩

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা