আন্তর্জাতিক

গাজায় বিমান হামলায় নিহত বেড়ে ২৪

সান নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। নিহতদের মধ্যে ৬ জন শিশু। রোববার (৭ আগস্ট) বার্তাসংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: সংগ্রামের সারথি ছিলেন আমার মা

এছাড়া আহত হয়েছেন আরও দুই শতাধিক ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে গত দুই দিন ধরে চলা বিমান হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

বলা হয়েছে, হামাস প্রশাসন পরিচালিত গাজায় স্বাস্থ্য কর্তৃপক্ষের হালনাগাদ তথ্যে বলা হয়েছে, গত শুক্রবার থেকে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। নিহতদের মধ্যে ছয় শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২০৪ জন।

তবে শনিবার ইসরায়েল দাবি করেছে যে, গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া এলাকায় একাধিক শিশুর মৃত্যুর জন্য ইসলামিক জিহাদ সন্ত্রাসীদের রকেট দায়ী বলে তাদের কাছে ‘অকাট্য’ প্রমাণ রয়েছে।

অবশ্য জাবালিয়ার ঘটনায় কতজন শিশু নিহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে এএফপি। তবে এএফপি’র একজন ফটোগ্রাফার ওই এলাকার হাসপাতালে ছয়টি মৃতদেহ দেখেছেন। যার মধ্যে তিনজন নাবালক রয়েছে।

আরও পড়ুন: জ্বালানি মূল্য সমন্বয় করা হবে

ইসরায়েলের সামরিক বাহিনী সতর্ক করেছে যে, ইসলামিক জিহাদের বিরুদ্ধে তাদের এই হামলা এক সপ্তাহ স্থায়ী হতে পারে। তবে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, গাজায় চলমান এই সহিংসতা কমাতে উভয় পক্ষের সঙ্গে ‘চব্বিশ ঘণ্টা’ কথা বলছে কায়রো।

সর্বশেষ এসব ঘটনা গত এক বছরের মধ্যে ইসরায়েল এবং গাজার মধ্যে সবচেয়ে গুরুতর সহিংসতা। গত বছরের মে মাসে ১১-দিনের লড়াইয়ে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে সহিংসতায় ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি এবং এক ডজন ইসরায়েলি নিহত হয়েছিলেন।

আরও পড়ুন: ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়

সর্বশেষ সংঘাতে শনিবার ইসরায়েলের শহরগুলোতে রকেট হামলার সতর্কতার সাইরেন বাজতে থাকে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি জানাচ্ছে, গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রাতভর প্রায় ২০০টি রকেট ছোঁড়া হয়েছে।

তবে সেগুলোর বেশিরভাগই ইসরায়েলের ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়। এসব হামলায় কোনো ইসরায়েলি হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যাচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা