আন্তর্জাতিক

পরমাণু কেন্দ্রে আক্রমণ ‘আত্মঘাতী কাজ’

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু স্থাপনাটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থাপনায় নতুন করে রাশিয়ার গোলাবর্ষণের খবরের প্রতিক্রিয়া জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেছেন, পারমাণবিক প্ল্যান্টে যেকোনো আক্রমণ ‘আত্মঘাতী কাজ’।

আরও পড়ুন: জ্বালানি মূল্য সমন্বয় করা হবে

সোমবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার আবারও হামলার খবর সামনে আসার পর এই মন্তব্য করেন তিনি।

পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোকে প্রথমেই পরমাণু অস্ত্রের ব্যবহার না করার প্রতিশ্রুতি দেওয়ারও আহ্বান জানিয়ে আন্তেনিও গুতেরেস বলেন, কয়েক দশক পর পারমাণবিক সংঘর্ষে ঝুঁকি আবারও ফিরে এসেছে।

আরও পড়ুন: বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাসী

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ছিল বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হামলার ৭৭তম বার্ষিকী। ওই দিবসের স্মরণে হিরোশিমা শান্তি স্মারক অনুষ্ঠানে যোগদানের পর আন্তেনিও গুতেরেস জাপানের রাজধানী টোকিওতে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

ওই সংবাদ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি নির্গমন রোধে জাপানের অঙ্গীকারের অংশ হিসেবে কয়লা প্রকল্পের সরকারি ও বেসরকারি অর্থায়ন বন্ধ করার জন্য পূর্ব এশিয়ার এই দেশটির প্রতি আহ্বানও জানান জাতিসংঘের মহাসচিব।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা