আন্তর্জাতিক

সরকার উৎখাত করা হবে

আন্তর্জাতিক ডেস্ক: রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সরকারকে উৎখাত করতে চাইছে রাশিয়া। রাশিয়ান ও ইউক্রেনীয় জনগণ ভবিষ্যতে একসঙ্গে বসবাস করবে।

আরও পড়ুন: ৬ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন সাকিব

সোমবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এর আগে স্থানীয় সময় শনিবার রাতে কায়রোতে পা রাখেন তিনি। এরপরেই তিনি ইথিওপিয়া, উগান্ডা এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে সফর করবেন বলে রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের রাজধানী কায়রোতে ইউক্রেনীয় সরকারকে উৎখাতের বিষয়ে এই মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেখানে তিনি বলেন, ‘আমরা অবশ্যই ইউক্রেনের জনগণকে এমন একটি শাসন থেকে মুক্ত করতে সাহায্য করব যা একেবারেই জনবিরোধী এবং ইতিহাসবিরোধী।’

আরও পড়ুন: ম্যানিলায় গুলিতে মেয়রসহ নিহত ৩

এদিকে, ইউক্রেনে প্রবেশে ইচ্ছুক জাহাজগুলোতে অস্ত্রের জন্য পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন ল্যাভরভ। তিনি বলেছেন, ইউক্রেনের বন্দরে অতিরিক্ত শস্য নিতে আসা কোনো জাহাজ যেন কোনো অস্ত্র না আনে তা নিশ্চিত করার জন্য সেগুলো পরিদর্শন করা হবে।

কায়রোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এর আগে মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরির সাথে দেখা করে আরব লীগের এক ভাষণে ল্যাভরভ আরও বলেন, অস্ত্র বহনকারী যেকোনো জাহাজ ‘অবিচ্ছিন্ন সংঘর্ষের জন্য ক্ষতিকর’ হবে। এ সময় মিশরে রাশিয়ান শস্য সরবরাহের বিষয়ে আশ্বাসও দেন তিনি।

আরও পড়ুন: রণবীর কাপুরের ওপর আমার ক্রাশ

প্রসঙ্গত, আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিসরের সঙ্গে রাশিয়ার উল্লেখযোগ্য কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এ সপ্তাহেই রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কর্পোরেশন রোসাটম মিসরের প্রথম পারমাণবিক প্ল্যান্টে দীর্ঘ বিলম্বিত নির্মাণ শুরু করে। ১৯৭০ সালে নীল নদের উপর আসওয়ান বাঁধ নির্মাণের পর রাশিয়ার ও মিসরের মধ্যেই এটিই সবচেয়ে বড় প্রকল্প।

বিশ্বের সবচেয়ে বেশি গম আমদানিকারক দেশগুলোর মধ্যে একটি রাশিয়া। এর বেশিরভাগই রাশিয়া ও ইউক্রেন থেকে আমদানি করে দেশটি। গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর কোনও একটি পক্ষ নিতে অস্বীকার করে কায়রো। বরং মস্কো এবং পশ্চিম দুনিয়ার সঙ্গে সমান্তরালে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে তারা। এছাড়া মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন। গত কয়েক বছরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা