চুক্তি করতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন
আন্তর্জাতিক

চুক্তি করতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক : চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ছয় মাসে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে দেশ দুটি কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রফতানির সমঝোতায় পৌঁছেছে।

আরও পড়ুন : বাজারে মাছের দাম চড়া

শুক্রবার (২২ জুলাই) তুরস্কে এ সংক্রান্ত একটি চুক্তি সাক্ষর হতে যাচ্ছে বলে জানিয়েছে এএফপি।

দেশটির রাজধানী ইস্তাম্বুলে দুই পক্ষের প্রতিনিধিরা বসবেন। জাতিসংঘের নেতৃত্বাধীন এই বৈঠকে থাকবেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তাছাড়া মধ্যস্থতাকারী তুর্কি শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে হবে চুক্তি সাক্ষর।

এক টুইট বার্তায় তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন জানান, ‘শস্য রফতানি চুক্তি, যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইস্তাম্বুলে শুক্রবার প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের পৃষ্ঠপোষকতায় ইউক্রেনীয় ও রাশিয়ান প্রতিনিধিদের চুক্তি সাক্ষর হবে।’

আরও পড়ুন : বিশ্বে জুড়ে বেড়েছে শনাক্ত রোগী

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম কয়েক দফা বেড়ে গেছে। ফলে খাদ্যসংকটে পড়েছে অনেক দেশ।

জাতিসংঘ ও তুরস্ক গত দুমাস ধরে খাদ্যপণ্যের দাম কমাতে যুদ্ধরত দেশগুলোর সঙ্গে দফায়-দফায় আলোচনা করে আসছে। অবশেষে সেই উদ্যোগ সফল হতে যাচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে কার্যত বন্ধ থাকে কৃষ্ণসাগরের বন্দরগুলো। শুধু ওডেসা বন্দরেই আটকা পড়ে ২৫ মিলিয়ন টন শস্য। চুক্তি সাক্ষরের ফলে রাশিয়ার খাদ্যপণ্যসহ সারও রফতানি হবে এই সমুদ্রপথে।

আরও পড়ুন : শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ

প্রসঙ্গত, বিশ্বে খাদ্যের ১০ ভাগের এক ভাগ সরবরাহ করে রাশিয়া ও ইউক্রেন। বৈশ্বিক গম রফতানির ৩০ শতাংশের পাশাপাশি সূর্যমুখী তেলের ৬০ শতাংশ উৎপাদন করে তারা।

কমপক্ষে ২৬টি দেশ তাদের অর্ধেকেরও বেশি খাদ্যশস্যের জন্য রাশিয়া-ইউক্রেনের ওপর নির্ভরশীল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা