আন্তর্জাতিক

মিশনে নেমেছে ইউক্রেন

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রশাসনিক কেন্দ্র খেরসন পুনরুদ্ধারের মিশনে নেমেছে ইউক্রেন। এপি, রয়টার্স, আলজাজিরা ও তাসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

এরই অংশ হিসেবে গত সোমবার সন্ধ্যায় শহরটির নোভায়া কাখোভকাতে দূরপাল্লার রকেট হামলা চালিয়েছে কিয়েভ বাহিনী। এতে সাতজনের মৃত্যু ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন- রাশিয়ার পক্ষ থেকে এমনটা দাবি করা হলেও ইউক্রেন বলছে, মৃতের সংখ্যা অন্তত ৫২।

তাদের দাবি, ওই অঞ্চলে রাশিয়ার একটি গোলাবারুদ ডিপোতে রকেট হামলা চালানো হয়েছে, যাতে অর্ধশতাধিক রুশ সেনার মৃত্যু হয়েছে। রাশিয়ার কাছে হাতছাড়া হয়ে যাওয়া অঞ্চলটি পুনরায় দখলে নিতে আরও কয়েক হাজার সেনা ব্যবহার করে পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে কিয়েভ। ওই হামলায় ভবন ছাড়াও সারের গুদামে বিস্ম্ফোরণ ঘটে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এইচআইএমএআরএস মোবাইল আর্টিলারি সিস্টেম দেওয়ার পরই এ হামলা করল ইউক্রেন। কিয়েভ বলছে, তাদের সেনারা এখন আরও বেশি কার্যকরভাবে এটি ব্যবহার শুরু করছে।

ইউক্রেনের দক্ষিণ সামরিক কমান্ড বিবৃতিতে বলেছে, রকেট এবং আর্টিলারি ইউনিটের ফলাফলের ভিত্তিতে ৫২ সেনা, একটি হাউইটজার, একটি মর্টার, সাতটি সাঁজোয়া ও অন্যান্য যান, সেই সঙ্গে নোভা কাখোভকায় একটি গোলাবারুদের ডিপো হারিয়েছে রাশিয়া।

আরও পড়ুন: বাস-পিকআপের সংঘর্ষে নিহত ২

এদিকে, খেরসন অঞ্চলের কাখোভকা জেলার সামরিক-বেসামরিক প্রশাসনের প্রধান ভদ্মাদিমির লিওন্তিয়ভে বলেছেন, দুর্ভাগ্যবশত সেখানে ব্যাপক হতাহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা শহরই ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, তারা দক্ষিণের খেরসন পুনরুদ্ধারে অন্তত ১০ লাখ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, অঞ্চলটি অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ। 

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা