শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ওপর পুলিশের কাঁদানে গ্যাস। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

এবার মালদ্বীপে চলছে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েও শান্তি পাচ্ছেন না প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গোতাবায়া রাজাপাকসেকে মালদ্বীপে আশ্রয় দেয়ার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। মালদ্বীপের নাগরিক এবং প্রবাসী শ্রীলংকানরা দেশটির প্রেসিডেন্টের বাসভবনের কাছে বিক্ষোভ করে গোতাবায়াকে বের করে দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

আরও পড়ুন: যুবরাজ একজন নিষ্ঠুর খুনি!

বুধবার (১৩ জুলাই) মালদ্বীপের টেলিভিশন চ্যানেলের প্রধানের বরাতে এই খবর দিয়েছে শ্রীলংকান সংবাদমাধ্যম ডেইলি মিরর। মালদ্বীপে প্রবাসী শ্রীলঙ্কানদের সঙ্গে স্থানীয় দ্বীপবাসীরাও গোতাবায়াবিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছেন।

তারা মালদ্বীপের প্রেসিডেন্টের বাসভবনের কাছে জড়ো হয়ে গোতাবায়াকে আশ্রয় দেওয়ার প্রতিবাদ করছেন।

আরও পড়ুন: বাস-পিকআপের সংঘর্ষে নিহত ২

এর আগে ৭৩ বছর বয়সী গোতাবায়া স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সামরিক বাহিনীর একটি বিমানে করে স্ত্রী এবং দুই নিরাপত্তারক্ষীকে নিয়ে মালদ্বীপের রাজধানী মালেতে পালিয়ে যান। মালদ্বীপ থেকে তিনি কোথায় যেতে চান তা এখনো পরিষ্কার নয়।

তবে প্রেসিডেন্ট হওয়ার কারণে তাকে গ্রেফতারে সাংবিধানিক বিধান নেই। কিন্তু প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের পর গ্রেফতার হতে পারেন এমন শঙ্কা থেকেই তিনি দেশ ছাড়তে চাচ্ছিলেন। তার শঙ্কা ছিল পদত্যাগের পর নতুন প্রশাসন তাকে গ্রেফতার করতে পারে। এর আগে সোমবারও তিনি আকাশ ও সমুদ্রপথে দেশত্যাগের চেষ্টা করেছেন। কিন্তু তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা