প্রতীকী ছবি
আন্তর্জাতিক

যুবরাজ একজন নিষ্ঠুর খুনি!

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান সাদ আল-জাবরি দেশটির সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানকে ‘সাইকোপ্যাথ’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ‘বিপুল সম্পদের কারণে যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন পশ্চিমা বিশ্বে এমবিএস নামে পরিচিত এ যুবরাজ। তার বিপুল সম্পদ আছে এবং তিনি একজন খুনি।’

আরও পড়ুন: দেশ ছেড়ে মালদ্বীপে পালালেন গোতাবায়া

সাবেক সৌদি এ গোয়েন্দা প্রধানের সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়েছে রোববার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরের মাত্র দিন কয়েক বাকি আছে। তার আগেই সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

আল-জাবরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভাড়াটে খুনিদের একটি হিংস্র চক্রও পরিচালনা করেন সৌদি এ যুবরাজ। যার নাম টাইগার স্কোয়াড। অপহরণ ও হত্যায় এ চক্রকে ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন: প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩

আল-জাবরি আরও বলেন, ‘মধপ্রাচ্যের একজন সাইকোপ্যাথ ও খুনিকে নিয়ে হুঁশিয়ারি করতেই আমি এখানে এসেছি। সে তার নিজের নাগরিক, আমেরিকা ও পুরো গ্রহের জন্য হুমকিতে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘যুবরাজ এমন একজন সাইকোপ্যাথ, যার কোনো সহমর্মিতা নেই। আমি তার নৃশংসতা ও অপরাধ দেখেছি। এ হত্যাকারী বহু অপরাধ করেছে।’

আরও পড়ুন: ইরান সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট

অভিযোগ, ২০১৮ সালে তাকে হত্যায় একটি হিট-স্কোয়াড পাঠিয়েছিল যুবরাজ। যে কারণে ওয়াশিংটন ডিসির আদালতে মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মামলাও ঠুকেছেন তিনি।

একদিন তিনিও ওই যুবরাজের হত্যার শিকার হতে পারেন বলে আশঙ্কা করে তিনি বলেন, ‘সৌদি সরকার ও রাজ পরিবারের বিপুল স্পর্শকাতর তথ্য তার কাছে আছে। কাজেই আমাকে নিহত না-দেখা পর্যন্ত তারা শান্ত হবে না।’

আরও পড়ুন: সেলফি কেড়ে নিল দুই প্রাণ

প্রসঙ্গত, সৌদিতে সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের দীর্ঘ সময়ের উপদেষ্টা ছিলেন আল-জাবরি। ২০১৭ সালের জুনে নায়েফকে সরিয়ে দিয়ে তার জায়গায় এমবিএসকে বসানো হয়েছে। এরপর জীবনের ভয়ে নিজ দেশ ছেড়ে কানাডায় পালিয়ে যান আল-জাবরি। সেখানে তিনি নির্বাসিত জীবন যাপন করছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা