ছবি : নাসা
আন্তর্জাতিক

কোটি বছরের পুরনো ছায়াপথের ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : মহাবিশ্বের কোটি বছরের পুরনো কিছু ছায়াপথের ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। অসংখ্য তারার আলোর ঝলকানি দেখা যাচ্ছে এই ছবিতে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার আলোচিত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া প্রথম পূর্ণাঙ্গ রঙিন ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: পদত্যাগপত্রে সই করলেন গোতাবায়া

সোমবার (১১ জুলাই) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব ছবি প্রকাশ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

জেমস ওয়েব বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ। যেটি ২০২১ সালে সফলভাবে মহাকাশে প্রেরণ করে। গত বছর ২৫ ডিসেম্বর এটি মহাকাশে পাঠানো হয়। প্রথম প্রকাশ পাওয়া জেমস ওয়েবের তোলা ঐতিহাসিক ছবিটির বিশেষত্ব হলো, এটি ৪৬০ কোটি বছর আগের সুদূর মহাবিশ্বের ছায়াপথগুচ্ছের ছবি।

১৯২৭ সালে বেলজিয়ান ধর্মযাজক, গণিতবিদ ও মহাকাশবিদ জর্জেস লেমাইতার সর্বপ্রথম বিশ্ববাসীর সামনে হাজির করেন ঐতিহাসিক ‘বিগ ব্যাং’ তত্ত্ব। মহাবিশ্বের উদ্ভব সম্পর্কে এই তত্ত্বই এখন বিশ্বজুড়ে বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। ‘বিগ ব্যাং’ তত্ত্ব অনুযায়ী, আনুমানিক ১ হাজার ৩০০ কোটিরও বেশি বছর আগে এক মহাবিস্ফোরণের ফলে উদ্ভব ঘটে এই মহাবিশ্বের। তারপর থেকেই গঠিত হওয়া শুরু করে ছায়াপথগুলো।

আরও পড়ুন: চালের দাম স্থিতিশীল

ছবিটিতে দেখা যাচ্ছে গোল, চ্যাপ্টা, লম্বাটে নক্ষত্রপুঞ্জ। তার প্রতিটা বিন্দু স্পষ্ট ধরা পড়েছে ছবিতে। আবার এর পাশেই রয়েছে ঝকঝকে তারার আলো। খালি চোখেও বোধহয় এত নিখুঁত ছবি দেখা সম্ভব হতো না।

মহাকাশ সংস্থা নাসার প্রশাসক বিল নেলসন এক বিবৃতিতে বলেন, ‘আকাশের বিপুল এলাকাজুড়ে প্রদক্ষিণ করে জেমস ওয়েব টেলিস্কোপ। কিন্তু মহাবিশ্বের অতি অতি ক্ষুদ্র একটি অংশের ছবি এটি।’

তিনি বলেন, ‘ছবিতে আমরা যেসব ছায়াপথ দেখতে পাচ্ছি, সেসবের মধ্যে বেশ কয়েকটির জন্ম মহাবিশ্বের প্রাথমিক পর্যায়ে। এসব ছায়াপথ থেকে যে আলো বিচ্ছুরিত হচ্ছে, তার বয়স প্রায় ১ হাজার ৩০০ কোটি বছর। সবচেয়ে পুরনো যে ছায়াপথটি, সেটির উদ্ভব হয়েছে বিগ ব্যাংয়ের ৮০ কোটি বছর আগে।’

আরও পড়ুন: আরও ২ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও মানবতার জন্য আজ একটি ঐতিহাসিক দিন এবং ঐতিহাসিক মুহূর্ত।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা