প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা
আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২০ জুলাই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: দুবাইয়ে পালাচ্ছেন লংকান প্রেসিডেন্ট

সোমবার (১১ জুলাই) দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আরেওয়ার্দানা এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে স্পিকার মাহিন্দা ইয়াপা আরেওয়ার্দানা বলেছেন, ১৩ জুলাই প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষে পদত্যাগ করবেন। সংবিধান অনুযায়ী আগামী ১৫ জুলাই সংসদের অধিবেশন পুনরায় বসবে। ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৫

তিনি আরও বলেছেন, ‘সোমবার রাজনৈতিক দলের নেতারা বৈঠকে সম্মত হয়েছেন যে, সংবিধান অনুযায়ী নতুন একটি সর্বদলীয় সরকার গঠন করা জরুরি।’

মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেছেন, ‘ক্ষমতাসীন দল জানিয়েছে, সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য সদস্যরাও পদত্যাগ করতে প্রস্তুত।’

অপরদিকে, প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষের বাসভবনে অবস্থান করছে বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত তারা বাসভবন না ছাড়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন:নতুন করে ৩০ জন আক্রান্ত

এর আগে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। তার কার্যালয় বলেছে যে, রাজাপাকসে প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগের পরিকল্পনা নিশ্চিত করেছেন। তারা আরও জানিয়েছে যে সর্বদলীয় সরকার গঠনের জন্য একটি চুক্তি হয়ে গেলে মন্ত্রিসভা পদত্যাগ করবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা