রাশিয়ার রকেট হামলা ইউক্রেনে
আন্তর্জাতিক

রাশিয়ার রকেট হামলা ইউক্রেনে

সান নিউজ ডেস্ক: রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর চাসিব ইয়ারে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। এই হামলার পর আশঙ্কা করা হচ্ছে, যেসব বাড়ি ধসে গেছে, এসব বাড়ির নিচে ২৪ জনের বেশি আটকা পড়েছেন।

আরও পড়ুন: ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

চাসিভ ইয়ার শহরটি দানেৎস্ক অঞ্চলের ক্রামাটোর্স্ক শহরের কাছে। গত শনিবার শহরটির একটি আবাসিক পাঁচতলা ভবনে রাশিয়া রকেট হামলা চালায় বলে দাবি করেছে ইউক্রেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার থেকে সেখানে উদ্ধারকাজ চলছে।

অঞ্চলটির গভর্নর পাভলো কিরিলেঙ্কো জানান, রাশিয়ার উরাগান রকেটের হামলায় এই ধ্বংসযজ্ঞ হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেছেন, দানেৎস্ক অঞ্চলের চাসিভ ইয়ার শহরে হামলাটি ‘আরেকটি সন্ত্রাসী হামলা’। রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে মনোনীত করা উচিত।

হামলায় লুডমিলা নামের একজন বেঁচে গেছেন। তিনি বলেন, ‘আমার বেজমেন্টে দৌড়ে যাই। সেখানে তিনটি রকেট আঘাত হানে। প্রথমটি রান্নাঘরের কোথাও আঘাত করে। দ্বিতীয়টির কথা আমার ঠিক মনে নেই। আলোর ঝলক ছিল। আমরা দ্বিতীয় প্রবেশ পথে দৌড়ে যাই এবং সেখান থেকে বেজমেন্টে। পুরো রাত আমরা সেখানেই কাটিয়েছি।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। পূর্ব ইউক্রেনের রুশ ভাষাভাষীদের রক্ষায় এই অভিযান বলে দাবি করছে মস্কো।

তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব এই অভিযানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। তারা নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রুশ অর্থনীতিতে ধস নামাতে চাইছে। একই সঙ্গে ইউক্রেন অভিযানে জড়িতদের বিরুদ্ধে ‘সম্ভাব্য যুদ্ধাপরাধের’ অভিযোগও এনেছে তারা।

আরও পড়ুন: পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

এসব অভিযুক্তকে বিচারে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের জন্য যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে। প্রতিক্রিয়ায় রাশিয়া জানায়, পশ্চিমারা তাদের শাস্তি দেয়ার চেষ্টা করলে মানবতা ঝুঁকিতে পড়তে পারে

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা