আন্তর্জাতিক

পুতিনকে যুদ্ধ থামাতে বললেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এবার যুদ্ধ থামাতে বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সোমবার (১১ জুলাই) ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে ফোনালাপের সময় এরদোগান এ আহ্বান জানান।

আরও পড়ুন: বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৫

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মঙ্গলবার (১২ জুলাই) এসব কথা জানায়। এতে বলা হয়, এরদোগান জাতিসংঘের পরামর্শ অনুসারে ইউক্রেন থেকে শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরে দ্রুত নিরাপদ করিডোর তৈরির তাগিদ দেন।

তুর্কি গণমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে দ্রুত সামরিক অভিযান বন্ধ করতে পুতিনকে অনুরোধ করেছেন এরদোগান। দুই নেতার মধ্যে ইউক্রেন থেকে শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরে নিরাপদ করিডোর তৈরি এবং সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: প্রেমের টানে গাজীপুরে মার্কিন তরুণী

প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেন— দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক তুরস্কের। এ জন্য প্রথম থেকেই বিবদমান দেশ দুটির মধ্যকার এ যুদ্ধ থামানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এরদোগান। এ ব্যাপারে তুরস্ক মধ্যস্থতা করার জন্য একাধিকবার প্রস্তাব দিয়েছে দেশ দুটিকে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা