সূর্য
টেকলাইফ

সূর্য মধ্যবয়সে পৌঁছেছে

সান নিউজ ডেস্ক: ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) সাম্প্রতিক এক গবেষণা বলছে, সূর্য মধ্যবয়সে পৌঁছে গেছে। ধারণা করা হচ্ছে, সূর্যের বয়স এখন ৪ দশমিক ৫৭ বিলিয়ন বছর।

আরও পড়ুন: বিচার চাইতেও বাধা দেওয়া হয়েছে

নতুন এই গবেষণা অনুযায়ী, সূর্য মধ্যবয়সে পৌঁছানোর কারণে ঘন ঘন সৌরশিখা সৃষ্টি, করোনাল ম্যাস ইজেকশন (সিএমই) ও সৌরঝড়ের মতো নানা রকমের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

গাইয়া নামে ইএসএর পাঠানো মহাকাশযান থেকে পাওয়া সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সূর্য সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন। এর মাধ্যমে মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্রের জীবনযাত্রার বৈচিত্রময় তথ্যও জানা সহজ হবে।

গত ১৩ জুন গাইয়া মহাকাশযান থেকে তৃতীয়বারের মতো বড় পরিসরে তথ্য (ডিআরথ্রি) উন্মুক্ত করা হয়। এতে কয়েক মিলিয়ন নক্ষত্র পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ তথ্য ছিল। এর মধ্যে নক্ষত্রের তাপমাত্রা, আকার ও ভরের মতো বিষয়গুলোও যুক্ত ছিল।

পৃথিবী থেকে যেসব নক্ষত্রের দেখা যায় সেগুলোর উজ্জ্বলতা ও রং সঠিকভাবে ধরতে পারে গাইয়া। ওই গবেষণায় দেখা গেছে, তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতে সূর্য কেমন রূপ ধারণ করবে তার পূর্বাভাস দিতে সক্ষম হয়েছেন গবেষকেরা।

আরও পড়ুন: প্রয়োজনে ডিম আমদানি করব

ইএসএর এক বিবৃতিতে বলা হয়, আমাদের সূর্যের বয়স এখন ৪ দশমিক ৫৭ বিলিয়ন বছরের কাছাকাছি। এটি বর্তমানে মধ্যবয়স পার করছে এবং হাইড্রোজেন ও হিলিয়াম জ্বালানি শেষ করছে। তবে বর্তমানে এটি অনেক স্থিতিশীল রয়েছে। কিন্তু সব সময় এমনটা নাও থাকতে পারে।

বিজ্ঞানীদের ধারণা, সূর্যের মূল অংশে হাইড্রোজেন জ্বালানি কমে গেলে ও ফিউশনপ্রক্রিয়ায় পরিবর্তন ঘটলে এটি একটি লাল বিশাল নক্ষত্রে পরিণত হবে। এতে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কমবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা