ইলন মাস্কের নতুন সোশ্যাল মিডিয়া 
টেকলাইফ

ইলন মাস্কের নতুন সোশ্যাল মিডিয়া 

সান নিউজ ডেস্ক : প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশেবল জানিয়েছে, টেসলা ওনার্স সিলিকন ভ্যালি নামে ওই ফলোয়ারের প্রশ্ন ছিল, ‘আপনি কি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করার কথা চিন্তা করছেন? যদি আপনি টুইটার না বুঝে পান, তাহলে কি হবে?’ উত্তরে ইলন মাস্ক বলেছিলেন, ‘এক্স ডট কম’।

আরও পড়ুন: সমান তালে চলছে আক্রান্ত ও সুস্থতা

টুইটারের সঙ্গে উত্তপ্ত আইনি লড়াইয়ের মধ্যেই একটি টুইটে নতুন সোশ্যাল মিডিয়া সাইট চালু করার বিষয়ে ‌‘টিজ’ করেছেন ইলন মাস্ক।টেসলার এই প্রধান নির্বাহী তার ১০৩ মিলিয়ন ফলোয়ারের মধ্যে একজনের প্রশ্নের উত্তর দিওয়ার দেওয়ার সময় সাইটের নামও প্রকাশ করেছেন।

তাহলে কি টুইটার-কে টেক্কা দিতে এক্স ডট কম নামের নতুন কোনও সোশ্যাল মিডিয়া সাইট খুলছেন তিনি? জানা গেল, এই এক্স ডট কম সাইট নতুন কোনও ওয়েবসাইট নয়। ১৯৯৯ সালে এই নামে একটি ডোমেইন কিনেছিলেন ইলন মাস্ক। যা পরে আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা পেপ্যাল সাথে যুক্ত হয়। ২০১৭ সালে পেপ্যালের কাছ থেকে ইলন মাস্ক পুনরায় ডোমেইনটি কিনে নেন।

অন্য এক ব্যবহারকারী ইলন মাস্ক-কে জিজ্ঞেস করেন, ‘টুইটার চুক্তি যদি সফল না হয় তাহলে আপনি কি আবার টেসলায় বিনিয়োগ করবেন?’ এর উত্তরে ইলন মাস্ক জানান, ‘হ্যাঁ’।আসলে কিছুদিন আগে, টেসলার ৭.৯২ মিলিয়ন শেয়ার বিক্রি করে দেন ইলন মাস্ক, যার বাজারমূল্য প্রায় ৭ বিলিয়ন ডলার। সে সময় তিনি বলেন, অবস্থা বুঝে আবার তিনি টেসলার শেয়ার কিনতে পারেন।

আরও পড়ুন: বড় ধাক্কা খেয়েছে মমতার তৃণমূল কংগ্রেস

প্রসঙ্গত, চলতি বছর শুরুর দিকে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কেনার প্রস্তাব করেন ইলন মাস্ক। যদিও পরে এই চুক্তি থেকে নিজেই পিছিয়ে আসেন এবং জানিয়ে দেন তিনি টুইটার কিনতে আগ্রহী নন। হঠাৎ এই ঘোষণায় অস্বস্তিতে পড়ে টুইটার। শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে নামে এই মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা