পুরনো ছবি
টেকলাইফ

গান গেয়ে ভোক্তাকে বিপর্যস্ত করা অপরাধ

সান নিউজ ডেস্ক: সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন প্রায় গুরুত্বপূর্ণ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। আর সেগুলো মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এর মধ্যে সোমবার (১১ জুলাই) একটি স্ট্যাটাস দেন। পাঠকদের জন্য তা হূবহু তুলে ধরা হলো।

আরও পড়ুন: ভক্তের স্ত্রী উদ্ধার, লাপাত্তা খেতা শাহ

মাহবুব কবীর মিলন স্ট্যাটাসে লেখেন, প্রায় ৪ বছর আগে ভোক্তা অধিকার সংশোধনী আইনের খসড়া তৈরি করার সময় সরাসরি জড়িত ছিলাম। এই সংশোধনীটি পাস হলে ভোক্তা অধিকার রক্ষায় এক যুগান্তকারী কাজ হবে। পাসপোর্ট, প্রবাসী কল্যাণ, বিআরটিএসহ প্রায় সব সরকারি সংস্থাকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রিয়েল স্টেট ব্যবসা থেকে শুরু করে বিউটি পার্লার পর্যন্ত কেউ বাদ যায়নি। যা বর্তমান আইনে নেই। জরিমানা বা শাস্তির পরিমাণ বাড়ানো হয়েছে। পণ্য বিক্রেতা রশিদ বা মেমো দিতে না চাইলে ভালো জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন: প্রেমের টানে গাজীপুরে মার্কিন তরুণী

জানি না এই সংশোধনী পাস হতে আরও কতদিন লাগবে। তবে এটা খুবই জরুরি। ভোক্তার ম্যানপাওয়ার আরও অনেক বাড়ানো প্রয়োজন।

এবার আসল কথায় আসি। ৪ বছর আগে খসড়া আইন প্রস্তুত করার সময় যদি ঘুণাক্ষরে উপলব্ধি করতাম, কোনো দিন এমন সময় আসবে, তাহলে এটা যেকোনো ভাবে হোক যুক্ত করার চেষ্টা করতাম।

সেটা হলো,.. গান গেয়ে ভোক্তাকে বিপর্যস্ত করার অপরাধ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা