ইলন মাস্কের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক

ইলন মাস্কের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনা নিয়ে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘন করায় বিশ্বের শীর্ষ ধনকুবের ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে টুইটার ইনকর্পোরেটেড।

আরও পড়ুন: দেশ ছেড়ে মালদ্বীপে পালালেন গোতাবায়া

বুধবার (১৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলের শেষ দিকে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কেনার ঘোষণা দেন ইলন মাস্ক। তবে শুক্রবার নিজের সেই প্রস্তাব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। এরপরই মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রতিষ্ঠানটি।

টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘ওহ, দ্য আয়রনি, লল’। সরাসরি টুইটারের সঙ্গে চুক্তি বাতিলের কথা উল্লেখ না করলেও, মাইক্রো ব্লগিং সাইটের আইনি লড়াইয়ের সিদ্ধান্তকেই যে কটাক্ষ এই মন্তব্য তিনি করেছেন, তা বলার প্রয়োজন রাখে না।

আরও পড়ুন: প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩

গত ৮ জুলাই ইলন মাস্ক জানান, টুইটার অধিগ্রহণের আগে তিনি ওই সংস্থার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চেয়েছিলেন, বিশেষ করে ভুয়া অ্যাকাউন্ট সম্পর্কে। কিন্তু টুইটার সেই তথ্য় জানাতে ব্যর্থ হওয়ায় তিনি এই চুক্তি থেকে বেরিয়ে আসছেন।

ইলন মাস্কের সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভুয়া অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য না জানানোর কারণেই এই চুক্তি বাতিল করা হচ্ছে। তবে মাঝপথে চুক্তি বাতিল করায় ইলন মাস্ককে ১০০ কোটি ডলার জরিমানা দিতে হবে।

আরও পড়ুন: ইরান সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট

প্রসঙ্গত, শেয়ারপিছু ৫৪.২০ ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক। তিনি দাবি করেছিলেন, টুইটারে বাকস্বাধীনতার প্রসার ঘটাতে চান এবং সংস্থাকে ব্যক্তিগত মালিকানার আওতায় আনতে চান। প্রাথমিকভাবে মাস্কের প্রস্তাবে রাজি না থাকলেও পরে টুইটারের শেয়ারহোল্ডারদের স্বার্থে এই চুক্তিতে সম্মত হয় টুইটার।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা