পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৯
আন্তর্জাতিক

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

আরও পড়ুন: দেশ এগিয়ে চলছে

রোববার (৩ জুলাই) সকালে দেশটির বেলুচিস্তান প্রদেশের ঝোব জেলায় এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বাসটি ৩০ জনের বেশি যাত্রী নিয়ে রাজধানী ইসলামাবাদ থেকে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় যাচ্ছিল। পথিমধ্যে বাসটি দুর্ঘটনার শিকার হয়।

আরও পড়ুন: সৌদি আরব পৌঁছেছেন ৫৩৩৬৭ হজযাত্রী

শেরানি অঞ্চলের সহকারী কমিশনার মেহতাব শাহ গণমাধ্যমকে জানান, দ্রুত গতিতে চলার সময় বাসটি ধনা সার নামক এলাকার একটি খাদে পড়ে যায়। এতে ১৯ যাত্রী নিহত ও ১১ জন আহত হন।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানিয়েছেন মেহতাব শাহ। তিনি বলেন, মরদেহগুলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের শনাক্তের প্রক্রিয়া চলছে।

এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদুস। তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে জোব সিভিল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

আরও পড়ুন: ফের মামলায় অ্যাম্বার হার্ড

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাস খাদে পড়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা