ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: পেরুতে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪

মঙ্গলবার (৩০ এপ্রিল) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, পেরুর উত্তরাঞ্চলে পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন মারা গেছেন এবং আরও এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে জানান, গত রোববার (২৮ এপ্রিল) গভীর রাতে কাজামার্কার আন্দিয়ান অঞ্চলে গর্তযুক্ত ময়লা রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীরে পড়ে যায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে বিশ্বে ৪০ হাজার মৃত্যুর আশঙ্কা

তাৎক্ষণিকভাবে ২৩ জনের মৃত্যু হওয়ার কথা জানানো হলেও পরে তথ্য হালনাগাদ করে ২৫ জন বলে জানানো হয়।

পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা বলেন, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে পড়ে যায়। এ সময় আরোহীদের কয়েকজন পানিতে ভেসে যায়।

উদ্ধারকর্মীরা ও দমকলকর্মীরা দুর্ঘটনাস্থলে রয়েছেন। সেখান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় প্রাণহানির পর সেলেনডিন পৌরসভা ৪৮ ঘণ্টার শোক ঘোষণা করেছে।

আরও পড়ুন: কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জনের মৃত্যূু

এছাড়া বাসটি রাস্তায় চলাচলের উপযোগী ছিল কিনা তাও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, পেরুতে বাস দুর্ঘটনা প্রায় সাধারণ ঘটনা। বিশেষ করে রাতে ও পাহাড়ের হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত গতি, রাস্তার খারাপ অবস্থা, রোড সাইনের অভাব ও ট্রাফিক নিয়মকানুনের দুর্বল প্রয়োগের কারণে সেখানে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

এর আগে গত বছর লাতিন আমেরিকার এ দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩১০০ জনেরও বেশি প্রাণহানির তথ্য নিবন্ধিত করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা