ওয়াশিংটন ডিসিতে গোলাগুলিতে নিহত ১
আন্তর্জাতিক

ওয়াশিংটন ডিসিতে গুলিতে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশ কর্মকর্তাসহ আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন : পাঁচ মিনিটে ফল পাল্টানো সম্ভব না

রোববার (১৯ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির একটি জনকীর্ণ এলাকায় গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।

সোমবার (২০ জুন) যুক্তরাষ্ট্র পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

আরও পড়ুন : কলম্বিয়ার প্রেসিডেন্ট গেরিলা পেট্রো

সম্প্রতি উত্তর আমেরিকার এই দেশটিতে যেখানে সেখানে গোলাগুলি ও বন্দুক হামলা-সহ এসব ঘটনায় হতাহতের সংখ্যা অনেক বেড়েছে।

ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ বিভাগের একজন মুখপাত্র সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেছেন, শহরে ৪ জনকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে ১ জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

আরও পড়ুন : টেকনাফে সড়ক দুর্ঘটনায় ২ রোহিঙ্গা নিহত

তবে শহরের ওই জায়গাটি জনাকীর্ণ এলাকা হওয়ায় তিনি পাল্টা গুলিবর্ষণ করেননি।

মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট জে. কন্টি তৃতীয় পরে জানান, গুলিবিদ্ধদের একজন ১৫ বছর বয়সী কিশোর। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আহতদের বাকি দু’জন প্রাপ্তবয়স্ক এবং ওই পুলিশ অফিসার।

রবার্ট জে. কন্টি বলেন, আহত পুলিশ কর্মকর্তাকে শরীরের নিচের অংশে গুলি করা হয়েছে এবং আশা করা হচ্ছে, তিনি বেঁচে থাকবেন। আহত প্রাপ্তবয়স্কদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন : দুই দলের সংঘর্ষে গুলিবিদ্ধ ১২

পুলিশ ডিপার্টমেন্টের এই প্রধান আরও বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এই গোলাগুলি শুরু হয়। অনুমতি ছাড়াই আয়োজন করা একটি অনুষ্ঠানে গোলাগুলির এই ঘটনা ঘটে।

কন্টি বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিদের তাদের এই কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনাকে আমাদের নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৪

পুলিশ প্রধান আরও বলেন, ‘যখন আপনি কোনো ঘনবসতিপূর্ণ এলাকায় বড় সমাবেশ আয়োজন করেন, তখন এটি একটি বিপজ্জনক পরিবেশ তৈরি করতে পারে। কারণ একাজে শুধুমাত্র আগ্নেয়াস্ত্র-সহ একজন ব্যক্তির প্রয়োজন হয়।’

এদিকে গোলাগুলির এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে বলে জানিয়েছে ফক্স নিউজ। ভিডিওতে দেখা যাচ্ছে, কর্মকর্তারা রাস্তায় পড়ে থাকা একাধিক লোককে সাহায্য করছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা