বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত
আন্তর্জাতিক

বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

সান নিউজ ডেস্ক : বন্যা মোকাবিলা ও এর থেকে উত্তরণে বাংলাদেশকে সহায়তা করতে চায় দেশটি। একই সঙ্গে বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলে যে বন্যা দেখা দিয়েছে তাতে সহমর্মিতা জানিয়েছে ভারত।

আরও পড়ুন: এবার ওয়াশিংটনে গোলাগুলি

রবিবার (১৯ জুন) নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারতের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) সপ্তম দফার বৈঠকে এ কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

এসময় জয়শঙ্কর বলেন, আমরা বন্যা ব্যবস্থাপনা নিয়ে তথ্য শেয়ার করছি। বন্যা ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় যদি কোনো সুনির্দিষ্ট উপায়ে আপনাদের (বাংলাদেশকে) সাহায্য করতে পারি তাহলে খুব খুশি হবো।

নদী সংরক্ষণে বাংলাদেশ-ভারতকে একসঙ্গে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা ৫৪টি নদী ভাগাভাগি করি। এসব নদীগুলোর ব্যবস্থাপনা ও সংরক্ষণ আমাদের দায়িত্ব। পরিবেশ রক্ষা আমাদের অঙ্গীকারেরও অংশ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা