আন্তর্জাতিক

এবার ওয়াশিংটনে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক: এবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

আরও পড়ুন: বন্যার্তদের খাবার পাঠাচ্ছেন ডিপজল

যুক্তরাষ্ট্রের পুলিশের বরাত দিয়ে সোমবার (২০ জুন) এক প্রতিবেদনে বলা হয়, পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। এসময় ঘটনাস্থলে এসে পৌঁছানো পুলিশ কর্মকর্তাদের দিকেও গুলি চালানো হয়। স্থানীয় সময় রোববার (১৯ জুন) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির একটি জনকীর্ণ এলাকায় গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।

ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগের একজন মুখপাত্র সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেছেন, শহরে চারজনকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তবে শহরের ওই জায়গাটি জনাকীর্ণ এলাকা হওয়ায় তিনি পাল্টা গুলিবর্ষণ করেননি।

আরও পড়ুন: প্রেমের জন্য মরিয়া নই

ওয়াশিংটন ডিসির পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে নর্থওয়েস্ট ওয়াশিংটনে। যেখানে গুলি চালানো হয়েছে তার একটু দূরেই চলছিল কনসার্ট। স্থানীয় অনুষ্ঠান ‘মোচেলা’ পালন করছিলেন মানুষ। ভিড় ছিল রাস্তায়। এর মধ্যেই গুলি চলে।

মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট জে. কন্টি তৃতীয় পরে জানান, গুলিবিদ্ধদের একজন ১৫ বছর বয়সী কিশোর। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আহতদের বাকি দু’জন প্রাপ্তবয়স্ক এবং ওই পুলিশ অফিসার।

আরও পড়ুন: সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

রবার্ট জে. কন্টি তৃতীয় বলেন, আহত পুলিশ কর্মকর্তাকে শরীরের নিচের অংশে গুলি করা হয়েছে এবং আশা করা হচ্ছে, তিনি বেঁচে থাকবেন। আহত প্রাপ্তবয়স্কদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের এই প্রধান আরও বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এই গোলাগুলি শুরু হয়। অনুমতি ছাড়াই আয়োজন করা একটি অনুষ্ঠানে গোলাগুলির এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও আক্রান্ত

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসারও দোষীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে বিপুল আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে গোলাগুলির এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে বলে জানিয়েছে ফক্স নিউজ। ভিডিওতে দেখা যাচ্ছে, কর্মকর্তারা রাস্তায় পড়ে থাকা একাধিক লোককে সাহায্য করছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা