ভলোদিমির জেলেনস্কি (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইউক্রেনের দক্ষিণাঞ্চল পুনরুদ্ধারের প্রতিশ্রুতি

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চল পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই অঞ্চল দখল করে রেখেছে রুশ বাহিনী।

আরও পড়ুন: সুনামগঞ্জ থেকে পানি নামতে শুরু করেছে

এক ভিডিও বার্তায় তিনি বলেন, দক্ষিণাঞ্চল আমরা কারো হাতে হস্তান্তর করব না। জেলেনস্কি বলেন, আমাদের যা কিছু আছে সবকিছু আমরা পুনরুদ্ধার করবো।

এদিকে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ জার্মানির একটি সাপ্তাহিক পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে বলেন, ইউক্রেন যুদ্ধ কয়েক বছর ধরে স্থায়ী হতে পারে।

প্রায় চার মাস ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাত চলছে। গত ২৪ ফেব্রুয়ারি কিয়েভে আকস্মিক হামলা চালায় মস্কো। এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

জেন্স স্টোলেনবার্গ বলেন, ইউক্রেনীয় সেনাদের কাছে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করা হলে ডনবাস অঞ্চলকে রুশ নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার সুযোগ আরও বাড়বে। তিনি বলেন, আমাদের অবশ্যই এ বিষয়ে প্রস্তুত থাকতে হবে যে, এই যুদ্ধ কয়েক বছর ধরে স্থায়ী হতে পারে। তিনি আরও বলেন, ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন বন্ধ করা উচিত হবে না।

চলতি সপ্তাহের শুরুর দিকে এই শীর্ষ কর্মকর্তা বলেছিলেন যে, এ মাসের শেষের দিকে মাদ্রিদে ন্যাটোর শীর্ষ সম্মেলনে ইউক্রেনের জন্য একটি সহায়তা প্যাকেজের বিষয়ে সবাই সম্মত হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে পুরোনো সোভিয়েত আমলের অস্ত্রশস্ত্রর বদলে ন্যাটোর উন্নত অস্ত্র সহায়তা পাবে ইউক্রেন।

আরও পড়ুন: সোমবার থেকে রাত ৮টার পর মার্কেট বন্ধ

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা