সংগৃহীত ছবি
সারাদেশ

রংপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রংপুর ব্যুরো : ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা’ এই প্রতিপাদ্য সামনে রেখে রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ,পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি নগর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর। পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনের স্বাগত বক্তব্যে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ওয়াজেদ আলী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান ( ড. তুহিন ওয়াদুদ), জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উদ্দিন আহমেদ, রংপুর জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নুরুল হক মুন্না, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জাকিউর রহমান,ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক এম আজিজুল হক, পরিবেশ অধিদপ্তর রংপুরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অফিস প্রধানের দায়িত্বে) আজাহারুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর,প্রিজম বাংলাদেশের রংপুরের সহকারী প্রোগ্রাম কোর্ডিনেটর ইসতাক মাহফুজ, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুৃমার রায়সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে ছাত্র ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন : বনপাড়া পৌরসভার বাজেট পেশ

এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা