সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভালুকা আসনে ভোটে অনেকটা ধীরগতি লক্ষ্য করা গেছে। এ আসনে চার ঘণ্টায় ভোট পড়েছে ২৫ শতাংশ।

আরও পড়ুন : মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে নিহত ৩

বুধবার (৫ জুন) ভালুকা উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেলেও পরিবেশ সুষ্ঠু ও শান্ত রয়েছে।

এ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী মোট ৭ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোট ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পদে ৩ জন লড়াই করছেন। ভোট গ্রহণ চলবে সকাল ৮ ঘটিকা হতে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত।

আরও পড়ুন : বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

উপজেলার দলিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোঃ হাদিউজামান জানান, এ কেন্দ্রে মোট ভোটার ২৪৪৩। এদিন সকাল ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ৩৫৯ জন ভোটার।

ভালুকা উপজেলাটি ১ টি পৌরসভা এবং ১১ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩৩৯৯৬০ জন, এর মধ্যে ১৬৯৬৫৯ জন পুরুষ, ১৭০২৯৯ জন মহিলা ভোটার এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন : অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে জরিমানা

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সফল সম্পন্ন করতে ও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বদ্ধপরিকর আইনশৃঙ্খলা বাহিনী।

ভালুকা উপজেলায় মোট ভোট কেন্দ্র হচ্ছে ১১৬ টি। এরমধ্যে উপজেলা প্রশাসন ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘোষণা করেছে, ঝুঁকি পূর্ণ কেন্দ্র গুলোতে বিশেষ নজরদারি তে আছে মাঠ পর্যায়ের প্রশাসন।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উক্ত নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আলী নূর খান জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা