সংগৃহীত ছবি
সারাদেশ

খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি গুইমারায় কলেজ পড়ুয়া হালিমা আক্তার (১৮) নামে এক শিক্ষার্থীকে জোড় পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত ইব্রাহিমকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : ইঞ্জিন বিকল,ট্রলার ভেসে যাচ্ছিল বঙ্গোপসাগরে

সোমবার (৩ জুন) আটককৃত ব্যাক্তিকে খাগড়াছড়ি জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটক ইব্রাহিম (২৫) গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের হাতিমুড়া এলাকার মো. রুহুল আমিনের ছেলে।

আরও পড়ুন : গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকছড়ি সরকারী কলেজের একাদশ শ্রেণির ২য় বর্ষের ছাত্রী হালিমা আক্তার রবিবার সকালে কলেজ থেকে বাড়ি ফেরার সময় হাতিমুড়া বাজার সংলগ্ন রাস্তার পাশে সেগুন বাগানের ভিতর মুখ চেপে ধরে এবং জোর পূর্বক বাগানের উত্তর দিকে পাহাড়ে নিচে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় ইব্রাহিম। এ ঘটনায় হালিমা আক্তার নিজেই বাদী হয়ে গুইমারা থানায় মামলা দায়ের করেন।

গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুল আমিন জানান, হালিমা আক্তার মানিকছড়ি কলেজের ছাত্রী। বাদীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি ইব্রাহিমকে আটক করা হয়। মামলার তদন্ত চলমান এবং আটককৃতকে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা