সংগৃহীত ছবি
সারাদেশ

ইঞ্জিন বিকল, ট্রলার ভেসে যাচ্ছিল বঙ্গোপসাগরে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কুমিরা ফেরিঘাট থেকে ১৫০ জনের বেশি যাত্রী নিয়ে সন্দ্বীপ যাচ্ছিল একটি ফিশিং ট্রলার। মাঝপথে হঠাৎ বিকল হয়ে যায় ওই ট্রলারের ইঞ্জিন। ইঞ্জিন কাজ না করায় স্রোতে ভেসে নির্ধারিত রুটের থেকে কয়েক কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের দিকে চলে যায় ট্রলারটি।

আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনা, নিহত ২

মঙ্গলবার (৪ জুন) সকাল ৮ টায় কুমিরা ঘাট থেকে যাত্রা শুরু করে ট্রলারটি। ৩০ মিনিট চলার পর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকল হওয়ার পর ১ ঘণ্টা পর্যন্ত ভাসতে থাকে ট্রলারটি। স্রোতের কারণে উত্তরে বঙ্গোপসাগরের দিকে কয়েক কিলোমিটার দূরে চলে যায় সেটি। এরমধ্যে যাত্রীদের মধ্যে দেখা দেয় নানা শঙ্কা। প্রায় ১ ঘণ্টা পর আরেকটি মালবোঝাই ট্রলার গিয়ে যাত্রীবাহী বিকল ট্রলারটি উদ্ধার করে। বিকল ট্রলারটি টেনে নিয়ে যাওয়া হয় সন্দ্বীপের গুপ্তচড়া ফেরিঘাটে। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ওই ফেরিঘাটে পৌঁছে ট্রলারটি।

এই ঘটনায় অনেকে বোটের মাঝির গাফলতি আছে বলে অভিযোগ করেছেন। মাঝি কর্তৃপক্ষকে বিকল হওয়ায় খবর না জানানোয় তার শাস্তি দাবি করছেন।

অপরদিকে দুপুর ১২টার দিকে কুমিরা-গুপ্তছড়া ফেরিঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, সাগর উত্তাল থাকায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা