সংগৃহীত ছবি
সারাদেশ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা, নিহত ২

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা ২ কাভার্ডভ্যানের মাঝে পড়ে ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: কুমিল্লায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

মঙ্গলবার (৪ জুন) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মো. বেলাল হোসেন এবং মো. সাগর। তারা দুইজনেই কাভার্ডভ্যানের সহকারী ও আপন ভাই ছিলেন।

মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ১৪৪ ধারা জা‌রি বগুড়ার ধুনটে

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার ভোর রাতের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান সড়কের মাঝখানে যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট হয়ে যায়। পরে অন্য একটি কাভার্ডভ্যানের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে সেটিকে চালু করার চেষ্টা করে। সামনের কাভার্ডভ্যানের সহকারী দুইজন নষ্ট কাভার্ডভ্যানটিকে চালু করতে সহযোগিতা করছিল। এ সময় একই লেনে ছুপুয়া এলাকায় এলে ৩য় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নষ্ট কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে দুই কাভার্ডভ্যানের মাঝখানে পড়ে ২ জন ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আরও জানান, এ ঘটনার পর কাভার্ডভ্যান তিনটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। পেছন থেকে ধাক্কা দেওয়া তৃতীয় কাভার্ডভ্যানের চালক এবং সহকারী পালিয়ে গেলে তাদের আটক করা যায়নি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা