সংগৃহীত ছবি
সারাদেশ

১০ কোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা উপজেলার চৌধুরী পাড়া নামক এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাঁজা ক্ষেতের সন্ধান পাওয়া গেছে।

আরও পড়ুন : হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে গুইমারা উপজেলা প্রশাসন সদর ইউনিয়নের প্রত্যন্ত দুর্গম চৌধুরী পাড়া নামক এলাকার দুই একর জায়গার প্রায় দশ কোটি টাকা মূল্যের গাঁজাগাছ ধ্বংস করেন।

এসময় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, গুইমারা থানার ওসি মো. আরিফুর আমিন ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : শরীয়তপুরে ৫ জনের মৃত্যুদণ্ড

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুইমারার দুর্গম এলাকায় দুই একর গাঁজা ক্ষেতের সন্ধান পাওয়া যায়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বর্তমান মূল্য দশ কোটি টাকা।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি ) আরিফুর আমিন জানান, এলাকাটি প্রত্যন্ত দুর্গম হওয়ায় জনসাধারণের যাতায়াত কম। তাই মাদক চাষের নিরাপদ ও উপযুক্ত স্থান হওয়ায় চাষ করে থাকতে পারে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গাঁজা চাষে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা