সংগৃহীত
সারাদেশ

সড়কে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাহ আলম (২২) নামের এক যুবক নিহত। এ ঘটনায় শুভকে (২২) নামের আরেক যুবক আহত হয়েছেন। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: দিনাজপুরে তাপমাত্রা ১১.৪

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার আলদি সড়কের মদিনা বাজারের ডাকাতিয়া তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত শাহ আলম নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার খলাপাড়া এলাকার বাসিন্দা। তাৎক্ষণিক হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কয়েকটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন যুবক আলদির দিকে যাচ্ছিলেন। ডাকাতিয়া ব্রিজের ডালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল খাদে পড়ে যায়। স্থানীয়রা এ সময় এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: অসাবধানতায় আগুনে দগ্ধ শীতার্ত মানুষ

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ১ যুবকের মৃত্যু হয়। তার লাশ হাসপাতালে রাখা আছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা