সংগৃহীত ছবি
সারাদেশ

হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সহকারি উদ্যোক্তা আ. বারেক শেখ (৪৪) হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন আদালত।

আরও পড়ুন : শরীয়তপুরে ৫ জনের মৃত্যুদণ্ড

মঙ্গলবার বেলা ১২ টার দিকে জেলা ও দায়রা জজ বাজী আব্দুল হান্নান এ রায় প্রদান করেন। এছাড়া মামলার অপর দন্ডবিধির ৩৯৪ ধারায় আসামিদের ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি মো. হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দন্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে জেলার লৌহজং উপজেলার মসদগাঁও গ্রামের মৃত নাজির আহমেদ সিকদারের ছেলে মো. মিলন সিকদার (৩৪), একই গ্রামের মিলন খানের ছেলে মো. ফয়সাল ওরফে জুয়েল শেখ (২৮) ও মৃত বাদশা মোড়লের ছেলে মো. নাজির মোড়ল। নিহত বারেক শেখ ময়মনসিহহের ফুলবাড়িয়া উপজেলার বেতবাড়ি গ্রামের মোস্তফা শেখের ছেলে। সে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং ইউনিয়নের রংমেহের গ্রামের রহিম কাজীর বাড়ির ভাড়াটে।

আরও পড়ুন : গণধর্ষণ মামলার রায় পেছালো

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৭ জানুয়ারী দুপুর সাড়ে ১২ টার দিকে ৩ জন মোটর সাইকেলে করে এসে টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের ব্যাংক এশিয়ার সামনে অবস্থান নেয়। এদের মধ্যে একজন ব্যাংকের ভেতর প্রবেশ করে বেশী পরিমান টাকা উত্তোলন করছেন-এমন লোকদের শনাক্ত করতে থাকে। অপর ২ জন বাইরে দাঁড়িয়ে থাকে। এসময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সহকারি উদ্যোক্তা বারেক শেখ স্কুল ব্যাগ কাঁধে ঝুলিয়ে ব্যাংক থেকে বের হয়ে অটোরিকশায় চড়ে টঙ্গীবাড়ি বাজারের উদ্দেশ্যে রওনা দেন। এতে তার অটোরকিশা অনুসরন করে তার পিছু নেয় ব্যাংকের সামনে অবস্থানকারী ওই ৩ দুর্বৃত্ত।

পরে অটোরকিশাটি উপজেলার বলই ও তোলকাই ব্রীজের মাঝামাঝি স্থানে পৌছলে গতিরোধ করে উদ্যোক্তা বারেকে নামতে বলে। সে রাজী না হলে চাকু দিয়ে বাম পাশে আঘাত করে দুর্বৃত্তরা। এসময় সে অটোরিকশা থেকে ছিটকে পড়ে যায়। পরে তার পিঠের বাম পাশে আবারো আঘাত করে সঙ্গে থাকা স্কুল ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল যুবকের

আঘাতের কারণে বারেক শেখ ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মোস্তফা শেখ বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ সিসি টিভির ভিডি ফুটেজ থেকে দুর্বৃত্তদের শনাক্ত পূর্বক গ্রেফতার করে। আসামিরা পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা