ইউক্রেনীয়দের পাসপোর্ট দিচ্ছে রাশিয়া
আন্তর্জাতিক

ইউক্রেনীয়দের পাসপোর্ট দিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ইউক্রেনের দুটি শহরে স্থানীয় বাসিন্দাদের কাছে রাশিয়ার পাসপোর্ট বিতরণ শুরু করেছে বলে জানিয়েছে মস্কো। খারসান ও মেলিতোপোল শহরে পাসপোর্ট দেওয়া হচ্ছে আনুষ্ঠানিকভাবে। এভাবে নাগরিকদের পাসপোর্ট দেওয়ার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ইউক্রেন।

আরও পড়ুন: ৩০ হাজারের বেশি রুশ সেনা নিহত

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, শনিবার (১১ জুন) এক অনুষ্ঠানের মাধ্যমে ২৩ জন খেরসনের অধিবাসীকে প্রথম রাশিয়ান পাসপোর্ট দেওয়া হয়।

ইউক্রেনে রাশিয়ার নিযুক্ত সামরিক গভর্নর ভলোদোমির সালদো বলেছেন, খেরসনে আমাদের সকল কমরেড যত দ্রুত সম্ভব (রাশিয়ান) পাসপোর্ট এবং নাগরিকত্ব পেতে চান।

এদিকে রাশিয়ার এমন কার্যক্রমকে নিজেদের আঞ্চলিক অখণ্ডতার ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করে ইউক্রেন এর কঠোর সমালোচনা করেছে। ইউক্রেন বলছে, পুতিনের এই আদেশ আইনত অবৈধ।

আরও পড়ুন: বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি গ্রেফতার

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ইতোমধ্যেই ক্রিমিয়া, লুহানস্ক ও দোনেৎস্কে রুবলের ব্যবহার শুরু করেছে রাশিয়া। স্কুলগুলোতে রাশিয়ার পাঠ্যক্রম চালু করতে বলপ্রয়োগ করা হচ্ছে। তবে রুবল ব্যবহারের নির্দেশ মানছেন না খারসনের বাসিন্দারা।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা