৩০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে
আন্তর্জাতিক

৩০ হাজারের বেশি রুশ সেনা নিহত

সান নিউজ ডেস্ক: ইউক্রেন সরকারের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে প্রায় ৩০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে রাশিয়ার। এটা তাদের জন্য বড় ধরনের ক্ষতি। ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ১০ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। যদিও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা বলছে, এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি যোদ্ধা হারিয়েছে রাশিয়া।

আরও পড়ুন: বিশ্বে জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

শনিবার (১১ জুন) এক প্রতিবেদনে এখবর জানালো সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্টোভিচ সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়, যুদ্ধের প্রথম একশ’ দিনে কতজন ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন? উত্তরে তিনি বলেন, দৈনিক ১০০ যোদ্ধা প্রাণ হারাচ্ছে এই যুদ্ধে, আহত হচ্ছেন অনেকে।

তবে এর চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে রাশিয়ার। ইউক্রেন সরকারের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ৩০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। যদিও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা বলছে, এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি যোদ্ধা হারিয়েছে রাশিয়া।

১৯৭৯-১৯৮৯ পর্যন্ত আফগানিস্তান যুদ্ধে সোভিয়েত সামরিক বাহিনী হারিয়েছিল ১৫ হাজার সেনা। অথচ মাত্র চার মাসে ইউক্রেন যুদ্ধে এত সেনা নিহত হয়েছে মস্কোর।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান নামে তার বিশাল বাহিনী। হামলায় মারিউপোল, সামি, খেরসন, কিয়েভে কয়েক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে বহু অবকাঠামো।


সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা