আন্তর্জাতিক

মন্ত্রীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ডমিনিকান রিপাবলিকের একজন মন্ত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিজ কার্যালয়ে বৈঠকের সময় বাল্যবন্ধুর গুলিতে প্রাণ হারান তিনি।

আরও পড়ুন: অনাস্থা ভোটে জিতলেন জনসন

নিহত অরল্যান্ডো জর্জ মেরা দেশটির পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছিলেন।

মঙ্গলবার (৭ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার সময় নিহত অরল্যান্ডো জর্জ মেরা তার অফিসে একটি গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন। হামলার সময় মোট ৬টি গুলির শব্দ শুনতে পাওয়া যায়।

আরও পড়ুন: ছয় দফা ছিল মানুষের মুক্তির সনদ

রাষ্ট্রপতির একজন মুখপাত্র জানান, মন্ত্রীকে তার শৈশবের এক বন্ধু তার কার্যালয়ে হত্যা করেছেন। তার নাম মিগুয়েল ক্রুজ। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

অবশ্য হামলার পরপরই অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে জর্জে মেরার পরিবার জানিয়েছে, এমন একজন ব্যক্তি অরল্যান্ডোকে গুলি করে হত্যা করেছেন যিনি শৈশবকাল থেকে তার বন্ধু ছিলেন। এতে আরও বলা হয়েছে, ‘যে এই ঘটনা ঘটিয়েছে, আমাদের পরিবার সেই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছে। নিহত অরল্যান্ডোর অন্যতম সেরা গুণ ছিল ক্ষোভ না রাখা।

আরও পড়ুন: কনটেইনার ডিপোর আগুন নেভেনি

অরল্যান্ডো জর্জ একটি শক্তিশালী রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। তিনি প্রাক্তন ডোমিনিকান রাষ্ট্রপতি সালভাদর জর্জ ব্লাঙ্কোর ছেলে এবং তার বোন আবিনাডার প্রশাসনের একজন সহমন্ত্রী।

২০২০ সালের জুলাই মাসে ক্ষমতায় আসার পর থেকে বর্তমান প্রেসিডেন্ট লুইস আবিনাদারের প্রশাসনে দায়িত্ব পালন করেছিলেন অরল্যান্ডো জর্জে মেরা।

হত্যাকাণ্ডের পর এক টুইট বার্তায় প্রেসিডেন্ট অবিনাদার জর্জ মেরার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং বলেন, তিনি তার ভালো বন্ধুর মৃত্যুতে গভীরভাবে দুঃখ প্রকাশ করছেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা