আন্তর্জাতিক

অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৬ সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মে) সকালে উত্তরপ্রদেশের বারিল্লি জেলায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: জামায়াত নেতাসহ ৩ জনের ফাঁসি

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনায় মারা যাওয়া একই পরিবারের ছয় সদস্য হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। প্রথমে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগে, এরপর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সে থাকা সাত জন ঘটনাস্থলেই মারা যান।

এই ঘটনায় শোক জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসা প্রদানের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা