আন্তর্জাতিক

রুশ বোমায় ফরাসি সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: চলমান রুশ-ইউক্রেন যুদ্ধে পূর্ব ইউক্রেন থেকে সরিয়ে নেওয়ার সময় বেসামরিক নাগরিকদের বহনকারী একটি গাড়িতে রাশিয়ার বোমা হামলায় ফরাসি এক সাংবাদিক নিহত হয়েছেন।

আরও পড়ুন: কষ্ট পেয়েছেন শ্রাবন্তী

মঙ্গলবার (৩১ মে) ফরাসি ও ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত বার্তা সংস্থা রয়টার্স ও কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ হামলায় প্রাণ হারানো ফ্রান্সের ওই সাংবাদিকের নাম ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ। তিনি ফরাসি নিউজ চ্যানেল বিএফএম টেলিভিশনে কাজ করতেন।

অন্যদিকে, টেলিভিশনটি জানিয়েছে, লেক্লারক-ইমহফ ৩২ বছর বয়সী এবং গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পেশাগত দায়িত্বপালনের জন্য দ্বিতীয়বার ইউক্রেনে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: ফের বাড়ছে মৃত্যু ও শনাক্ত

এছাড়া এই ঘটনায় সরব হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ যুদ্ধের বাস্তবতা দেখানোর জন্যই ইউক্রেনে ছিলেন। রাশিয়ার সামরিক বাহিনীর বোমা হামলা থেকে বাঁচতে বেসামরিক নাগরিকদের নিয়ে একটি বাসে করে পালানোর সময় তিনি মারাত্মকভাবে আহত হন।’

ফরাসি ও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে বলেছে, পেশাগত দায়িত্বপালনের জন্য লেক্লারক-ইমহফ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেতস্কের কাছে অবস্থান করছিলেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতার প্রাণহানি

অন্যদিকে সোমবার কিয়েভ সফর করা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা টুইটারে জানিয়েছেন, লেক্লারক-ইমহফ তার দায়িত্ব পালনের সময় রাশিয়ার বোমা হামলায় নিহত হয়েছেন।

তিনি আরও বলেছেন, ‘আমি লুহানস্ক সরকারের সাথে কথা বলেছি এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে তদন্তের দাবি জানিয়েছি এবং তারা আমাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা