আন্তর্জাতিক

রুশ কূটনীতিকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ আগ্রাসনকে ‘অপরাধ’ হিসেবে আখ্যায়িত করে পদত্যাগ করেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ কূটনীতিক বরিস বোনদারেভ। বোনদারেভ জেনেভায় রুশ মিশনে একজন পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন: কারাগারে ওসি প্রদীপের স্ত্রী

বিবিসি এক প্রতিবেদনে বলা হয়, জেনেভা কার্যালয়ে অন্য দেশগুলোর মিশনে একটি চিঠি পাঠিয়েছেন বরিস বোনদারেভ। সেখানে তিনি ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে পদত্যাগের বিষয়টিও নিশ্চিত করেন। এছাড়া নিজ দেশকে নিয়ে আগে কখনো এতটা লজ্জায় পড়েননি তিনি বলে জানান।

চিঠিতে পুতিন সরকারের ওই কূটনীতিক আরও বলেন, শুধু ইউক্রেন নয়, বরং পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শুরু করেছেন। এর ফলে শুধু ইউক্রেনের জনগণের সঙ্গেই অপরাধ করা হচ্ছে না, পাশাপাশি রাশিয়ার মানুষের সঙ্গেও অপরাধ হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ৪১ বছর বয়সী এই রুশ কূটনৈতিক জানান, তিনি দুই দশক ধরে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করেছেন এবং ২০১৯ সাল থেকে জেনেভায় দেশটির মিশনে পরামর্শদাতা হিসাবে নিযুক্ত ছিলেন।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে ফের বেড়েছে মৃত্যু

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। দেশ দুটির টানা তিন মাসের লড়াইয়ে বহু মানুষ হতাহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। আধুনিক অস্ত্রের ঝনঝনানিতে ধ্বংসযজ্ঞে পরিণত হয় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ সব অঞ্চল। জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ইউক্রেনের বহু নাগরিক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা