মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

তাইওয়ানে হামলা হলে পরিণতি হবে ভয়াবহ

সান নিউজ ডেস্ক: তাইওয়ানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (২৩ মে) জাপানের প্রধানমন্ত্রী ফুসিও কিশিদার সঙ্গে সাক্ষাৎকালে বাইডেন এ কথা বলেন। এনডিটিভি ও আরব নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: পি কে হালদারকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে

মঙ্গলবার (২৪ মে) জাপানে অনুষ্ঠেয় কোয়াড সম্মেলনে অংশ নিতে বর্তমানে দেশটির রাজধানী টোকিওতে অবস্থান করছেন বাইডেন। ২০০৭ সালে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে এ কৌশলগত নিরাপত্তামূলক জোট গঠন করা হয়।

জো বাইডেন বলেন, তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার রয়েছে। কেননা, চীন ওই অঞ্চলে নিজের আধিপত্য বিস্তার করে চলেছে।

তিনি বলেন, বেইজিং থেকে তাইওয়ানের দিকে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক চাপের মুখে তাইওয়ানকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। তাইওয়ানকে রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা