আন্তর্জাতিক

অকালে চলে গেলেন সাইমন্ডস

সান নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (১৪ মে) রাতে কুইন্সল্যান্ডের টাউন্সভিলে সাইমন্ডসের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।

আরও পড়ুন: নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত ১০

রোববার (১৫ মে) এক বিবৃতিতে পুলিশ জানায়, প্রাথমিক যে তথ্য পাওয়া গেছে তাতে জানা যাচ্ছে, শনিবার রাত ১১টার দিকে হার্ভে রেঞ্জ রোডের উপর দিয়ে গাড়িটি যাচ্ছিল। অ্যালিস রিভার ব্রিজের কাছে বাঁদিকে বাঁক নেওয়ার সময় গাড়িটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে ৪৬ বছর বয়সি অস্ট্রেলীয় ক্রিকেটার এবং তার একমাত্র সহযাত্রীকে বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু সেখানেই মারা যান সাইমন্ডস।

ইংল্যান্ডের বার্মিংহামে জন্ম নেওয়া সাইমন্ডসের অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। ১১ বছরের ক্যারিয়ারে দেশটির হয়ে ২৬ টেস্ট ও ১৯৮ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। বিস্ফোরক ব্যাটিং, বুদ্ধিদীপ্ত বোলিং আর অসাধারণ ফিল্ডিং দক্ষতার জন্য বিশ্বজোড়া খ্যাতি ছিল তার। ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অংশ ছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে সাইমন্ডস ২৬ টেস্টে ১৪৬২ রান করেছেন, উইকেট পেয়েছিলেন ২৪টি। ওয়ানডে ক্রিকেটেই মূলত নিজের আসল জহরটা দেখিয়েছিলেন এই অনন্যসাধারণ প্রতিভাধর ক্রিকেটার। ১৯৮টি একদিনের ম্যাচ খেলে ৩৯.৭৫ গড়ে পাঁচ হাজারের বেশি রান করার সঙ্গে ১৩৩ উইকেটও তুলে নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৪ লাখ

এছাড়া ২০০৯ সালের জুনে তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞার কবলে পড়ে দেশে ফেরত পাঠানো হয়েছিল সাইমন্ডসকে। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে তার চুক্তি বাতিল করা হয়। শেষে ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি সাইমন্ডস সকল স্তরের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।

৪৬ বছর বয়সী সাইমন্ডসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়। তার সাবেক সতীর্থ থেকে শুরু করে একসময়ের প্রতিপক্ষরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইমন্ডসের এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা