দিল্লিতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত বেড়ে ২৯
আন্তর্জাতিক

দিল্লিতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত বেড়ে ২৯

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়া দিল্লির একটি চারতলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ৮

ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা জানান, শুক্রবার ( ১৩ মে) সন্ধ্যায় পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে চারতলা ভবনের দ্বিতীয়তলায় আগুনের সূত্রপাত এবং তা দ্রুতই পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ৩০টি ফায়ার টেন্ডারের পাঁচ ঘণ্টা সময় লাগে।

পুলিশের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘শুক্রবারই দমকলকর্মীরা ভবন থেকে ২৬টির মতো লাশ উদ্ধার করেছে। আজ সকালে আরো ৩টি লাশ পাওয়া গেছে।’

আরও পড়ুন : বিএনপির ঐক্যের ডাক জনগণের সঙ্গে তামাশা

তিনি বলেন, ‘সৌভাগ্যবশত, ভবন থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ৬০ জনকে উদ্ধার করেছে। দগ্ধ হয়ে আহত প্রায় ১২ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

ভবনটির দুজন সহ-মালিককে অবহেলার অভিযোগে আটক করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। ভবনের ফায়ার ক্লিয়ারেন্স সনদ ছিল না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন : দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, নিহত ২৭

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা ইউএনবি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা