ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
রাশিয়ায় কিন্ডারগার্টেনে

বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪

সান নিউজ ডেস্ক : রাশিয়ার মধ্যাঞ্চলীয় উলিয়ানভস্ক অঞ্চলের একটি কিন্ডারগার্টেন স্কুলে এক বন্দুকধারীর হামলায় দুই শিশু ও এক শিক্ষিকা নিহত হয়েছেন। পরে উলিয়ানভস্কের স্কুলের ওই হামলাকারীও আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন: বাসচাপায় তিন ব্যবসায়ী নিহত

মঙ্গলবার ( ২৬ এপ্রিল ) আঞ্চলিক কর্তৃপক্ষ দেশটির সরকারি সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে বন্দুকধারীর গুলিতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে।

ওই প্রদেশের তথ্য দপ্তরের প্রধান দিমিত্রি কামাল জানান, গুলিতে আহত হয়েছেন এক তরুণী শিক্ষিকা ও দুই শিশু।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে আচমকাই হাতে একটি ডাবল ব্যারেল শটগান নিয়ে সেই স্কুলে হাজির হন ২৬ বছরের এক যুবক।

এসেই চারটি শিশু ও কয়েকজন শিক্ষিকার ওপর গুলি চালাতে শুরু করেন তিনি। ভেশকায়েম গ্রামের ওই স্কুলটির মূল গেটে ঘটনার সময়ে কোনো নিরাপত্তারক্ষী ছিল না বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আরও পড়ুন: পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

এ কারণেই সহজে বন্দুকধারী ওই যুবক সহজেই স্কুলের মধ্যে ঢুকে পড়ে। হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করে।

ইউলিয়ানভস্ক প্রদেশের সাবেক গভর্নর সের্গেই মোরোজোভ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিহত শিশুদের মধ্যে একজনের বয়স ছয় ও অন্যজনের বয়স চার বছর। নিহত ও আহত শিশু বা শিক্ষিকাদের নাম-পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ করেনি পুলিশ। আততায়ীর নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

কী কারণে এই হামলা, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, হামলাকারীর মানসিক সমস্যায় ভোগছিলেন। তবে এ ঘটনার সঙ্গে জঙ্গিবাদের কোনো যোগসূত্র নেই।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা