করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণে নিহত ৪
আন্তর্জাতিক

করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বাইরে এক বিস্ফোরণে তিন চীনা নাগরিকসহ অন্তত ৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরো ২ জন।

আরও পড়ুন : বিকল্প খেলার মাঠ ব্যবস্থা করা পুলিশের দায়িত্ব নয়

মঙ্গলবার (২৬ এপ্রিল) দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।

সিন্ধের মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিন্ধের ইন্সপেক্টর জেনারেল মুশতাক আহমেদ মাহার টেলিফোনে মুখমন্ত্রী মুরাদ আলি শাহকে এক হতাহতের কথা নিশ্চিত করেছেন।

ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বেলা আনুমানিক আড়াইটার দিকে একটি মাইক্রো গাড়িতে এ বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন : মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো ছায়াযুদ্ধে জড়িয়েছে

বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র পরে বিষয়টি নিশ্চিত করেছেন যে নিহতদের তিনজন চীনা নাগরিক। নিহতরা হলেন, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক হোয়াং গোইপিং, ডিং মুপেং, চেন সা এবং গাড়ির ড্রাইভার খালিদ।

মুখপাত্র আরো জানান, এ ঘটনায় আহতরা হলেন, ওয়াং, ইউকিং ও হামিদ।

টেলিভিশনের ফুটেজে একটি সাদা গাড়িকে আগুনে পুড়তে দেখা গেছে এবং তার ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং আশপাশের ভবনগুলোর জানালা ভেঙে গেছে।

আরও পড়ুন : ঘর পাওয়া মানুষের হাসি সব থেকে ভালো লাগে

ঘটনাটি ঘটার সময় গাড়িটি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের পাশে অবস্থিত কনফুসিয়াস ইনস্টিটিউটের দিকে ঘুরছিল বলে মনে হয়।

গণমাধ্যমকে ডিআইজি পূর্ব মুকাদ্দাস হাইদার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, গাড়িটি হোস্টেল থেকে ইনস্টিটিউটের দিকে যাচ্ছিল।

আরও পড়ুন : নিউমার্কেট সংঘর্ষ: বিএনপির ১৪ নেতাকর্মীর আগাম জামিন

দেশটির বার্তা সংস্থা ডন জানিয়েছে, নিষিদ্ধঘোষিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা