আন্তর্জাতিক

ইউক্রেনের ডনবাসে রুশ হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে রকেট ও কামানের গোলাবর্ষণের মাধ্যমে রাশিয়ার সামরিক বাহিনীর তীব্র হামলা শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল দখল করতে আক্রমণ শুরু করেছে রাশিয়া।

আরও পড়ুন: খাদ্যদ্রব্যের অবৈধ মজুতে ৫ বছরের জেল

মঙ্গলবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রকেট ও কামানের গোলাবর্ষণের মাধ্যমে ডনবাস অঞ্চলের শহরগুলোতে রাশিয়ার সামরিক বাহিনী বোমাবর্ষণ শুরু করেছে। পরে দেওয়া এক ভিডিওবার্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘ডনবাসের জন্য যুদ্ধ শুরু হয়েছে’।

ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি ড্যানিলভ বলেছেন, রাশিয়া এই অঞ্চলে ইউক্রেনের ফ্রন্ট লাইন ভেঙে ফেলার চেষ্টা করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর ডনবাস অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর এই আক্রমণটি দীর্ঘ প্রত্যাশিত ছিল।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর রাশিয়া প্রাথমিকভাবে ইউক্রেনের প্রধান শহরগুলো দখল করতে এবং বর্তমান সরকারের পতন ঘটানোর লক্ষ্য নিয়েছিল বলে মনে করা হয়। কিন্তু কঠোর প্রতিরোধের মুখোমুখি হওয়ার পর, রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেন যে, ‘সামরিক অভিযানের প্রথম পর্যায়ে’ মস্কোর মূল উদ্দেশ্যগুলো ‘সম্পন্ন’ হয়েছে এবং রুশ বাহিনীকে রাজধানীর আশপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনের লভিভে রুশ হামলায় নিহত ৭

এদিকে, সোমবার রাতে এক টেলিভিশন ভাষণে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার সেনাবাহিনী ডনবাস অঞ্চলে যুদ্ধ শুরু করেছে। তিনি দাবি করেন, ডনবাস অঞ্চল রক্ষা করার জন্য ইউক্রেনের সেনাবাহিনী বহু আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল।

রুশ সেনাবাহিনীর একটি বিশাল অংশকে ডনবাস হামলায় নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার যত বেশি সেনাই আনা হোক না কেন ইউক্রেনের সেনাবাহিনী ডনবাস রক্ষার চেষ্টা করবে।

আরও পড়ুন: মধ্যরাতের সংঘর্ষে রণক্ষেত্র নিউ মার্কেট

এদিকে বৃহত্তর ডনবাস অঞ্চলের লুহানস্ক এলাকার গভর্নর তার নিয়ন্ত্রিত এলাকার পরিস্থিতিকে ‘নারকীয়’ বলে উল্লেখ করে বলেন, দৃশ্যত ডনবাস অঞ্চলে যুদ্ধ শুরু হওয়ার ফলে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের দ্বিতীয় পর্ব শুরু হলো।

ইউক্রেনের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, রাশিয়ার সেনারা পূর্ব সীমান্তের সবগুলো ফ্রন্টে বিশেষ করে দোনেতস্ক, লুহানস্ক ও খারকিভ দিয়ে ডনবাস অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা