কাশ্মীরে ভারতীয় দুই সেনাসহ নিহত ৬ ( ফাইল ফটো)
আন্তর্জাতিক

কাশ্মীরে ভারতীয় দুই সেনাসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সোপিয়ান জেলার বদিগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে লস্কর-এ-তৈয়েবার ৪ সদস্য নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি উল্টে ২ সেনাসদস্যও প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন : মাছশূন্য কুয়াকাটা সমুদ্র উপকূল

বৃহস্পতিবার ( ১৪ এপ্রিল ) এ গোলাগুলির ঘটনাটি ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ প্রশাসন জানিয়েছে, নিহতরা সবাই নিষিদ্ধঘোষিত সশস্ত্র সংগঠন লস্কর-এ-তৈয়বার সদস্য। ঘটনাস্থলে আরও কেউ আছে কিনা তা খতিয়ে দেখতে এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।

বিচ্ছিন্নতাবাদীরা এলাকায় লুকিয়ে থাকতে পারে সন্দেহে পুলিশ ও সেনা যৌথভাবে সেখানে তল্লাশি চালায়। এ সময়ই দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতেই ৪ লস্কর সদস্য নিহত হন।

আরও পড়ুন : বিশ্বে করোনায় একদিনে মৃত্যু তিন হাজার

পুলিশ আরও জানিয়েছে, নিহত সবাই স্থানীয় বাসিন্দা। পুলিশের দাবি, তারা সবাই লস্কর-এ-তৈয়বার সদস্য ছিলেন।

এদিকে ঘটনাস্থলে পৌঁছানোর সময় ভারতীয় সেনাদের একটি গাড়ি উল্টে প্রাণ হারান ২ জওয়ান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা