যুদ্ধজাহাজ মস্কভা কৃষ্ণসাগরে ডুবে গেছে (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ডুবে গেল বিশাল রুশ যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভা কৃষ্ণসাগরে ডুবে গেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। অগ্নিকাণ্ডেড় পর জাহাজটি ডুবে যায় বলে প্রতিবেদনে বলা হয়।

তবে জাহাজটিতে কিভাবে আগুন লাগে তা নিয়ে দুই রকম দাবি করেছে কিয়েভ ও মস্কো।

কিয়েভের দাবি, ইউক্রেনের মিসাইল হামলায় জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষ্ণসাগরে অবস্থিত জাহাজটিতে বুধবার হামলা চালানো হয় বলে জানায় ইউক্রেনের ওডেসার গভর্নর।

এর আগে রাশিয়াও মস্কভা মিসাইল ক্রুজার নামে ওই যুদ্ধজাহাজে বিস্ফোরণ এবং আগুন ধরে যাওয়ার কথা নিশ্চিত করেছে। যদিও এর কারণ হিসেবে তারা ইউক্রেনীয় বাহিনীর হামলার কথা স্বীকার করেনি।

এদিকে হামলার বিষয়ে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ওডেসার গভর্নর ম্যাক্সিম মার্চেনকো জানান, কৃষ্ণসাগর পাহারা দেওয়া নেপচুন ক্ষেপণাস্ত্র রুশ জাহাজের মারাত্মক ক্ষতি করে।

তিনি বলেন, জাহাজটি ব্যাপকভাবে পুড়ে গেছে। আর এই উত্তাল সাগরে তারা (রাশিয়া) কোনো সাহায্য পাবে কি না তা নিশ্চিত নয়। রুশ এই যুদ্ধজাহাজটিতে ৫১০ জন কর্মী ছিল। কি হয়েছে আমরা বুঝতে পারছি না।

এদিকে কৃষ্ণসাগরে মোতায়েন করা যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বৃহস্পতিবার নিশ্চিত করেছে রাশিয়া। বুধবারের এই ঘটনার পর মস্কো জানিয়েছে, আগুন ধরে যাওয়ার পর একটি বিস্ফোরণের কারণে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের একটি ফ্ল্যাগশিপ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া জাহাজে অবস্থানরত ক্রুদেরও নিরাপদে সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছে দেশটি।

অপরদিকে ইউক্রেনীয় হামলার কথা স্বীকার না করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জাহাজে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হওয়ায় মস্কভা মিসাইল ক্রুজারে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

যদি ইউক্রেনের দাবি সত্যি হয়, তাবে ১২,৪৯০ টন ওজনের মস্কভা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিপক্ষের হামলায় ডুবে যাওয়া সবচেয়ে বড় রুশ যুদ্ধজাহাজ।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে মৃত্যু তিন হাজার

ইউক্রেন হামলার পর এ নিয়ে দুটি যুদ্ধজাহাজ হারিয়েছে রাশিয়া। গত মার্চ মাসে আজভ সাগরের রাশিয়ার দখলকৃত বের্দিয়ানস্কের পোতাশ্রয়ে ইউক্রেনের আক্রমণে আরেকটি রুশ জাহাজ ধ্বংস হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা