ফিলিপাইনে মেগির আঘাতে নিহত ১১৭
আন্তর্জাতিক

ফিলিপাইনে মেগির আঘাতে নিহত ১১৭

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় মেগির প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১১৭ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : বাংলার আকাশে আজ ‘নতুন সূর্য’

সোমবার ( ১১ এপ্রিল ) আরব নিউজ জানিয়েছে,থেকে সেখানে প্রবল বর্ষণের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়।

গত রোববার ( ১০ এপ্রিল) দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার জরুরি ঘোষণায় দুর্যোগ প্রবণ এ অঞ্চলে গ্রীস্মকালীন প্রচণ্ড বর্ষণের কারণে ১৩ হাজারেরও বেশি মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রে চলে যান।

ঝড়বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অসংখ্য ঘরবাড়ি পানিতে ডুবে যায়, ফসলের মাঠ প্লাবিত হয়, সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আরও পড়ুন : পহেলা বৈশাখে বাঙালি জেগে ওঠে নবপ্রাণে

বেবে সিটি দুর্যোগ কর্মকর্তা রিজ অস্টারো বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে মধ্য প্রদেশ লেতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৪ এপ্রিল ) পর্যন্ত ভূমিধ্বস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে। অতি বৃষ্টির ফলে কাদামাটির ধসে ঢেকে যাওয়া গ্রামগুলোর আরও ১৫০ জন বাসিন্দা নিখোঁজ আছে।

আরও পড়ুন : ধর্মের সঙ্গে বৈশাখকে মেলাবেন না

শক্তিশালী মৌসুমি ঘূর্ণিঝড় মেগি এই দ্বীপপুঞ্জের মধ্যাঞ্চলীয় প্রদেশ লেতির বেবে সিটি ঘিরে গ্রামগুলোতে আঘাত হানায় এ বছরের সবচেয়ে বেশি এই প্রাণহানির ঘটনা ঘটে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা