পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
আন্তর্জাতিক

চমক নিয়ে আসছেন ইমরান

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২১ এপ্রিল জনগণের জন্য বড় চমক নিয়ে হাজির হবেন। ফারুখ হাবিব নামে পিটিআইয়ের একজন সিনিয়ন নেতা এ কথা জানিয়েছেন।

আরও পড়ুন: ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবে

২১ এপ্রিল লাহোরে জনসভা করবেন ইমরান। জিও নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ফারুখ হাবিব জানান, এদিন লাহোরের মিনারই-পাকিস্তানে জনগেণের উদ্দেশে বড় ঘোষণা দেবেন সাবেক প্রধানমন্ত্রী। এই ঘোষণাটি ইমরান খানের আগের ঘোষণার চেয়েও বড় চমক হবে।

ওই নেতা জানান, ইতিমধ্যেই তারা তাদের বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। তারা বিভিন্ন জায়গায় জনসভা করবেন। নারী, আইনজীবী ও মানবাধিকার কর্মীদের নিয়ে আলাদা সভা করবেন।

ফারুখ হাবিব আরও বলেন, আমরা শাহবাজ শরীফকে স্পষ্ট বার্তা দিতে চাই। পাকিস্তানে কোনো আমদানীকৃত সরকার চলবে না। আমরা সরকারকে তাদের কার্যক্রম চালাতে দেব না।

আরও পড়ুন: ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট

এদিকে সোমবার (১১ এপ্রিল) পাকিস্তানের জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেন ইমরান খান। দুর্নীতিবাজ ও আমদানিকৃত সরকারের সঙ্গে একই পরিষদে বসতে পারবেন না এই কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পদত্যাগ করার পর দ্রুততম সময়ের মধ্যে পাকিস্তানে নতুন নির্বাচন আয়োজন করার দাবি জানিয়েছেন ইমরান খান। তবে তার এ দাবি আপাতত মানবে না শাহবাজ শরীফের নেতৃত্বাধীন নতুন সরকার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা