নিরাপত্তা সহায়তায় ইউক্রেনকে অতিরিক্ত ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাষ্ট্র (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইউক্রেনকে ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে শতাধিক সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সংস্থা ইউনেস্কো।

এমন অবস্থায় নিরাপত্তা সহায়তায় ইউক্রেনকে অতিরিক্ত ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে থাকছে- লেজার-নির্দেশিত রকেট সিস্টেম, অত্যাধুনিক ড্রোন, হামভি গাড়ি, রাতে দেখার চশমা, মেশিন গান ও চিকিৎসা সামগ্রী।

এদিকে রুশ হামলা শুরুর পর এ পর্যন্ত কিয়েভকে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার দিয়েছে ওয়াশিংটন। গত সপ্তাহেও ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে ৩০০ মিলিয়ন ডলার দেয় যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই প্যাকেজে আর্টিলারি সিস্টেম, সামরিক বাহিনীর সদস্য বহন করার বাহন ও হেলিকপ্টারও থাকছে। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৯

তিনি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে নতুন এই সহায়তা প্যাকেজে আরও বেশি কার্যকর হবে। এতে ভারী অস্ত্র ব্যবস্থা থাকছে। এরই মধ্যে যার কিছু আমরা পৌঁছে দিয়েছি। যুক্তরাষ্ট্র ও মিত্রদের দেওয়া এই অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে টেকসই প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে সহায়তা করবে।

সূত্র: আল জাজিরা

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা